سورةالفلق {١١٣} 113. AL-FALAQ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ {١} 1. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
مِنْ شَرِّ مَا خَلَقَ {٢} 2. তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ {٣} 3. অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ {٤} 4. গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ {٥} 5. এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
Al-Qur'an Today @2006