سورةالرحمن {٥٥} 55. AR-RAHMAAN
الرَّحْمَٰنُ {١} 1. করুনাময় আল্লাহ।
عَلَّمَ الْقُرْآنَ {٢} 2. শিক্ষা দিয়েছেন কোরআন,
خَلَقَ الْإِنْسَانَ {٣} 3. সৃষ্টি করেছেন মানুষ,
عَلَّمَهُ الْبَيَانَ {٤} 4. তাকে শিখিয়েছেন বর্ণনা।
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ {٥} 5. সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ {٦} 6. এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ {٧} 7. তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ {٨} 8. যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ {٩} 9. তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ {١٠} 10. তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ {١١} 11. এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ {١٢} 12. আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {١٣} 13. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ {١٤} 14. তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ {١٥} 15. এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {١٦} 16. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ {١٧} 17. তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {١٨} 18. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ {١٩} 19. তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ {٢٠} 20. উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٢١} 21. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ {٢٢} 22. উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٢٣} 23. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ {٢٤} 24. দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন)
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٢٥} 25. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ {٢٦} 26. ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ {٢٧} 27. একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٢٨} 28. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ {٢٩} 29. নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٣٠} 30. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ {٣١} 31. হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٣٢} 32. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۚ لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ {٣٣} 33. হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٣٤} 34. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِنْ نَارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ {٣٥} 35. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٣٦} 36. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ {٣٧} 37. যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٣٨} 38. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ {٣٩} 39. সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٤٠} 40. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ {٤١} 41. অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٤٢} 42. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ {٤٣} 43. এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ {٤٤} 44. তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٤٥} 45. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ {٤٦} 46. যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٤٧} 47. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
ذَوَاتَا أَفْنَانٍ {٤٨} 48. উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٤٩} 49. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ {٥٠} 50. উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٥١} 51. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ {٥٢} 52. উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٥٣} 53. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ {٥٤} 54. তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٥٥} 55. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ {٥٦} 56. তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٥٧} 57. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ {٥٨} 58. প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٥٩} 59. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ {٦٠} 60. সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٦١} 61. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ {٦٢} 62. এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٦٣} 63. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
مُدْهَامَّتَانِ {٦٤} 64. কালোমত ঘন সবুজ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٦٥} 65. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ {٦٦} 66. তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٦٧} 67. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ {٦٨} 68. তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٦٩} 69. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ {٧٠} 70. সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٧١} 71. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ {٧٢} 72. তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٧٣} 73. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ {٧٤} 74. কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٧٥} 75. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ {٧٦} 76. তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ {٧٧} 77. অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ {٧٨} 78. কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
Al-Qur'an Today @2006