سورةعبس {٨٠} 80. ´ABASA
عَبَسَ وَتَوَلَّىٰ {١} 1. তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ {٢} 2. কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ {٣} 3. আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ {٤} 4. অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ {٥} 5. পরন্তু যে বেপরোয়া,
فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ {٦} 6. আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ {٧} 7. সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ {٨} 8. যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخْشَىٰ {٩} 9. এমতাবস্থায় যে, সে ভয় করে,
فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ {١٠} 10. আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ {١١} 11. কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَنْ شَاءَ ذَكَرَهُ {١٢} 12. অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٍ مُكَرَّمَةٍ {١٣} 13. এটা লিখিত আছে সম্মানিত,
مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ {١٤} 14. উচ্চ পবিত্র পত্রসমূহে,
بِأَيْدِي سَفَرَةٍ {١٥} 15. লিপিকারের হস্তে,
كِرَامٍ بَرَرَةٍ {١٦} 16. যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ {١٧} 17. মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ {١٨} 18. তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ {١٩} 19. শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ {٢٠} 20. অতঃপর তার পথ সহজ করেছেন,
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ {٢١} 21. অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ {٢٢} 22. এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ {٢٣} 23. সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ {٢٤} 24. মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا {٢٥} 25. আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا {٢٦} 26. এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا {٢٧} 27. অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
وَعِنَبًا وَقَضْبًا {٢٨} 28. আঙ্গুর, শাক-সব্জি,
وَزَيْتُونًا وَنَخْلًا {٢٩} 29. যয়তুন, খর্জূর,
وَحَدَائِقَ غُلْبًا {٣٠} 30. ঘন উদ্যান,
وَفَاكِهَةً وَأَبًّا {٣١} 31. ফল এবং ঘাস
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ {٣٢} 32. তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ {٣٣} 33. অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ {٣٤} 34. সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
وَأُمِّهِ وَأَبِيهِ {٣٥} 35. তার মাতা, তার পিতা,
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ {٣٦} 36. তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ {٣٧} 37. সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ {٣٨} 38. অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ {٣٩} 39. সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ {٤٠} 40. এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرْهَقُهَا قَتَرَةٌ {٤١} 41. তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ {٤٢} 42. তারাই কাফের পাপিষ্ঠের দল।
Al-Qur'an Today @2006