سورةالتكوير {٨١} 81. AT-TAKWIIR
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ {١} 1. যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ {٢} 2. যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ {٣} 3. যখন পর্বতমালা অপসারিত হবে,
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ {٤} 4. যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ {٥} 5. যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ {٦} 6. যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ {٧} 7. যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ {٨} 8. যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ {٩} 9. কি অপরাধে তাকে হত্য করা হল?
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ {١٠} 10. যখন আমলনামা খোলা হবে,
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ {١١} 11. যখন আকাশের আবরণ অপসারিত হবে,
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ {١٢} 12. যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ {١٣} 13. এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ {١٤} 14. তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ {١٥} 15. আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
الْجَوَارِ الْكُنَّسِ {١٦} 16. চলমান হয় ও অদৃশ্য হয়,
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ {١٧} 17. শপথ নিশাবসান ও
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ {١٨} 18. প্রভাত আগমন কালের,
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ {١٩} 19. নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ {٢٠} 20. যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
مُطَاعٍ ثَمَّ أَمِينٍ {٢١} 21. সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ {٢٢} 22. এবং তোমাদের সাথী পাগল নন।
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ {٢٣} 23. তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ {٢٤} 24. তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ {٢٥} 25. এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
فَأَيْنَ تَذْهَبُونَ {٢٦} 26. অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ {٢٧} 27. এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ {٢٨} 28. তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ {٢٩} 29. তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
Al-Qur'an Today @2006