سورةالانفطار {٨٢} 82. AL-INFITAAR
إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ {١} 1. যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ {٢} 2. যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ {٣} 3. যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ {٤} 4. এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ {٥} 5. তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ {٦} 6. হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ {٧} 7. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ {٨} 8. যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ {٩} 9. কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ {١٠} 10. অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
كِرَامًا كَاتِبِينَ {١١} 11. সম্মানিত আমল লেখকবৃন্দ।
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ {١٢} 12. তারা জানে যা তোমরা কর।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ {١٣} 13. সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ {١٤} 14. এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ {١٥} 15. তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ {١٦} 16. তারা সেখান থেকে পৃথক হবে না।
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ {١٧} 17. আপনি জানেন, বিচার দিবস কি?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ {١٨} 18. অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ {١٩} 19. যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর।
Al-Qur'an Today @2006