 |
| سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى {١} |
1. আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন |
| الَّذِي خَلَقَ فَسَوَّىٰ {٢} |
2. যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। |
| وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ {٣} |
3. এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন |
| وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ {٤} |
4. এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন, |
| فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ {٥} |
5. অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা। |
| سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ {٦} |
6. আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না |
| إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ {٧} |
7. আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। |
| وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ {٨} |
8. আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো। |
| فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ {٩} |
9. উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন, |
| سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ {١٠} |
10. যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে, |
| وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى {١١} |
11. আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে, |
| الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ {١٢} |
12. সে মহা-অগ্নিতে প্রবেশ করবে। |
| ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ {١٣} |
13. অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। |
| قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ {١٤} |
14. নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় |
| وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ {١٥} |
15. এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে। |
| بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا {١٦} |
16. বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, |
| وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ {١٧} |
17. অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। |
| إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ {١٨} |
18. এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে; |
| صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ {١٩} |
19. ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে। |
 |