 |
| وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ {١} |
1. শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, |
| وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ {٢} |
2. শপথ দিনের, যখন সে আলোকিত হয় |
| وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ {٣} |
3. এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, |
| إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ {٤} |
4. নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। |
| فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ {٥} |
5. অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, |
| وَصَدَّقَ بِالْحُسْنَىٰ {٦} |
6. এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, |
| فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ {٧} |
7. আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। |
| وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ {٨} |
8. আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় |
| وَكَذَّبَ بِالْحُسْنَىٰ {٩} |
9. এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, |
| فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ {١٠} |
10. আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। |
| وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ {١١} |
11. যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। |
| إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ {١٢} |
12. আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। |
| وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ {١٣} |
13. আর আমি মালিক ইহকালের ও পরকালের। |
| فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ {١٤} |
14. অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। |
| لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى {١٥} |
15. এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, |
| الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ {١٦} |
16. যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। |
| وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى {١٧} |
17. এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, |
| الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ {١٨} |
18. যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। |
| وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ {١٩} |
19. এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। |
| إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ {٢٠} |
20. তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। |
| وَلَسَوْفَ يَرْضَىٰ {٢١} |
21. সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। |
 |